অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদাবাজি-মাদক বিক্রির কাজে ছাত্রলীগ-যুবলীগ জড়িত: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া : চাঁদাবাজি আর মাদব বিক্রির কাজে ছাত্রলীগ-যুবলীগ জড়িত বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সারাদেশের চিত্র একই। চাঁদাবাজি, মাদক বিক্রির কাজে জড়িত ছাত্রলীগ, যুবলীগ। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। তিনি বলার পর থেকেই অ্যাকশান শুরু হয়ে গেছে’।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ওই কর্মকর্তা এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আওয়ামী লীগ নেত্রী নায়ার কবির, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুনুর রশিদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলাতানা খানম নিশাত, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনারা আলম, চেম্বার এন্ড কমার্স ইন্ড্রাস্টির সভাপতি মো. আজিজুল হক।

তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ প্রশাসক, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্য কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি নারী নির্যাতন মামলা হয়। তবে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এজন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন’।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদাবাজি-মাদক বিক্রির কাজে ছাত্রলীগ-যুবলীগ জড়িত: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

আপডেট টাইম : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫