পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কুষ্টিয়ায় জাসদ-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ১০

কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় একটি চায়ের দোকানে দু’পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতা-হাতি হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদের কর্মীদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উভয় গ্র“পের ১০জন আহত হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতারা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। ভেড়ামারা-মিরপুর উপজেলা ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন। ইনুকে অবাঞ্ছিত করতে প্রয়োজনে কুষ্টিয়া অচল করে দেয়ার ঘোষণাও দেন তারা।

গতকাল আওয়ামী লীগ নেতাদের ঘোষণার পর আজ বৃহস্পতিবার জাসদ নেতারা সংঘর্ষে জড়ায়।

প্রসঙ্গত, গত সোমবার রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে যুবলীগ থেকে সদ্য জাসদে যোগ দেয়া হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ করে হামলা চালায়। এসময় তারা অফিসের সামনে রাখা চেয়ার ও টেবিল ভাংচুর করে। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় জাসদ-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ১০

আপডেট টাইম : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫