অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির রাজধানী

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে নগরীর বিভিন্ন জায়গায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

নগরবাসী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। বহু মানুষকে পায়ে হেঁটে ভরদুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডির ২৭ নম্বর রোডে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভে নামেন।বিক্ষোভে আসাদগেট থেকে শুক্রাবাদ, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

অপরদিকে বেলা ১১টায় উত্তরার নর্থ টাওয়ারের সামনে উত্তরা ইউনিভার্সিটি ও শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে করে এয়ারপোর্ট-টঙ্গী রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মূল ফটকের সামনে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বসন্ধুরা আবাসিক এলাকা সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় কুড়িল বিশ্বরোডে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। বেলা সোয়া ১০টার দিকে মহাখালী-গুলশান-১ রোডে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিমানবন্দর সড়কের খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, এমইএস ও কাকলীতে শত শত মানুষকে গাড়ির প্রতীক্ষায় থাকতে দেখা যায়।

আবার অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে রওয়ানা দেন। এই ভোগান্তির কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির রাজধানী

আপডেট টাইম : ০৫:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫