পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী

সিলেট : শিক্ষকদের নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞানের অভাব আছে এটা বলা ঠিক হয়নি, তিনি বোঝাতে চেয়েছেন শিক্ষকরা না জেনেই আন্দোলন করছেন।

মন্ত্রী দুঃখপ্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন- আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা আর যথাযথ তথ্য সম্পর্কে অনাবহিত বলার মধ্যে অনেক তফাৎ। তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। এতে যারা দুঃখ পেয়েছেন তাদের বলবো ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্ত হোক।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫