অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিন দিনের সফরে ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

ঢাকা: তিনদিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র বলছে, আগামী ২২-২৭ নভেম্বর ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশ মাল্টায় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ২৪ সেপ্টেম্বর নিউইওয়র্কে হবে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এ দুই সম্মেলনসহ বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছেন কমলেশ শর্মা।

সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে আসছে সম্মেলনের আমন্ত্রণ জানাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এরপর শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করবেন তিনি।

ওইদিন রাতে তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এএইচ মাহমুদ আলী)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কমনওয়েলথের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অংশ নেবেন এএইচ মাহমুদ আলী। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তিন দিনের সফরে ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

আপডেট টাইম : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫