পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ’

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বাদ দিয়ে নির্বাচন দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। এ সময় তিনি বলেন, ক্ষমতাতো দূরের কথা বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ।

মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের চোখ শিক্ষার্থীদের উপর পড়েছে মন্তব্য করে তিনি বলেন, সংসদে বড় বড় বাজেট পাশ করে শিক্ষার্থীদের ভ্যাট বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী। কারণ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারলে নিজেদের কমিশনটা বেশী হবে।

সারাবিশ্বে তেল ও গ্যাসের মূল্য ৩ ভাগের এক ভাগ মন্তব্য করে গয়েশ্বর বলেন, যেখানে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের বাজার মূল্য তিন ভাগের এক সেখানে বাংলাদেশে তেল ও গ্যাসের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেলেও পরিবহনের ভাড়া বাড়বে না। কিন্তু এরপরও পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তিনি অবিলম্বে তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি পরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।

আওয়ামী লীগ মুখে বড় বড় কথা বললেও ভিতরে ভিতরে অনেক দূর্বল হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ভিতরে ভিতরে দূর্বল হয়ে পড়েছে। কারণ আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ’

আপডেট টাইম : ০৬:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫