অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডেমরায় অজ্ঞাত যুবতীর গলিত লাশ উদ্ধার

ডেমরা : ডেমরায় অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে ডেমরার আমুলিয়া-রাজাখালি রোডের পাশে হারুনের বাড়ির পেছনের ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে ডেমরা থানার অপারেশন অফিসার আনোয়ার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাশটিকে ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধারকৃত অজ্ঞাত লাশটি ফুলে ফেঁপে উঠেছে এবং মুখমন্ডল প্রায় মাংসহীন হয়ে পড়ায় তার প্রকৃত বয়স নির্ধারণ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে কে বা কারা মেয়েটিকে হত্যা করে ডোবায় পানির নিচে ডুবিয়ে দেয়।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ এসএম কাওসার বলেন, লাশ উদ্ধার করা পর্যন্ত মেয়েটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসল তথ্য বেরিয়ে আসবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ডেমরায় অজ্ঞাত যুবতীর গলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫