পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল, নলছিটির আখরপাড়া গ্রামের মনির হোসেন বাবু, বাকেরগঞ্জের আফালকাঠি গ্রামের শিপন সিকদার, ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের শাহজাহান মোল্লা, সদর উপজেলার পারকিফাইত নগর গ্রামের আলমগীর হোসেন ও নলছিটির বারইকরণ গ্রামের জামাল হাওলাদার। এদের স্বীকারোক্তি অনুযায়ী রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, সাবল ও চাকুসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঝালকাঠি শহরের একটি বাসা থেকে ডাকাতির লুন্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করে। এসময় স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ডাকাত ও স্বর্ণ ব্যবসায়ীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামে সৌদি প্রবাসী কালাম শরীফের বাড়িতে গত ১৭ আগস্ট ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শিউলি বেগম নলছিটি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন স্থানে এবং মোহদিপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে মাটি খুড়ে রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, সাবল, সেলাই রেইঞ্জ, স্ত্রুড্রাইভার ও চাকুসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ডাকাত দলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঝালকাঠি শহরের আমতলা সড়কে পরিতোষ কর্মকারের বাসায় অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের আংটি, দুইটি চেইন ও দুইজোড়া কানের দুল উদ্ধার এবং স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকারকে গ্রেপ্তার করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫