অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রামপুরায় এনজিও অফিস থেকে ১০ শিশু উদ্ধার: পাচারকারী সন্দেহে আটক ৪

ঢাকা : রাজধানীর রামপুরার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই ভবন থেকে ১০টি শিশুকে উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম ওরফে শুভ।

শনিবার দুপুরে রামপুরা সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার ৬তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ নামক একটি এনজিও প্রতিষ্ঠানে এ অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ১০জন শিশুকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ৪ ব্যক্তিকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামপুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে একজন দুপুর ১২টার দিকে ওই বাসা থেকে বের হয়ে চিৎকার করে বলে ‘আমাদের এখানে আটকে রেখেছে, আপনারা বাঁচান’। পরে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চারিয়ে চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করা হয়। এদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান শীর্ষ নিউজকে বলেন, উদ্ধারকৃত শিশুদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আর আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এসংক্রান্ত আপনাদের বিস্তারিত তথ্য জানানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের একত্রিত করেছিলেন। তবে তাদের বক্তব্য সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এনজিও’র আড়ালে আটক ব্যক্তিরা শিশু পাচার করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রামপুরায় এনজিও অফিস থেকে ১০ শিশু উদ্ধার: পাচারকারী সন্দেহে আটক ৪

আপডেট টাইম : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫