অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিআরটিএ এর ভূয়া কর্মকর্তা আটক রাজধানীতে

ফারুক আহমেদ সুজন : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভূয়া কর্মকর্তা সেজে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগে সেনাবাহনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্যসহ ৪জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকেরা হলেন, চাকরিচ্যুত সেনাসদস্য মো. সাইদুর রহমান শিমুল, চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. বজলুর রহমান, মো. সিরাজুল ইসলাম জিন্নাত ও মো. আব্দুর রাজ্জাক।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম এ সব তথ্য জানান। রোববার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি এলজি মনিটর, একটি সিপিইউ, একটি কার্ড প্রিন্টার, সাতটি ড্রাইভিং লাইসেন্স কার্ড, ছয়টি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, ২১টি অসম্পূর্ণ পিবিসি সাদা কার্ড, দুটি হলোগ্রাম রিবন গোল্ডেন, সাতটি সিলভার কালার ও দুটি কালো কালার উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম আরও বলেন, আটককৃতরা ভূয়া বিআরটিএ কর্মকর্তা সেজে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে বিভিন্ন লোকের কাছে সরবরাহ করত। ভূয়া ড্রাইভিং লাইসেন্স ৭৫০টাকা, নকল ফিটনেস সার্টিফিকেট ৫০০টাকা, নকল ইন্সুরেন্স সার্টিফিকেট ৩৫০ টাকায় সরবরাহ করত তারা। এজন্য বিআরটিএ কার্যালয় ও এর পাশের এলাকায় তারা ঘোরাফেরা করত। তাদের আরও অনেক দালাল মাঠে কাজ করে গ্রাহক খুঁজে আনার জন্য।

তিনি আরো বলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্য বজলুর রহমান ট্রাফিক বিভাগে কাজ করত। এ জন্য তার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ভাল ধারণা ছিল। তিনি ২০ বছর আগে চাকরিচ্যুত হন। আর চাকরিচ্যুত সেনাসদস্য সাইদুর রহমান শিমুল মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেন। এ জন্য স্মার্ট কার্ড সম্পর্কে তার ভাল ধারণা ছিল। তাকে চার বছর আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

বিআরটিএ এর ভূয়া কর্মকর্তা আটক রাজধানীতে

আপডেট টাইম : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫