অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জে মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি |
গত ৫ই সেপ্টেম্বর মাকে বেঁধে রেখে তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে এক লম্পট ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয় জানতে লম্পটের কাছে স্থানীয় প্রতিবাদী দুই যুবক গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। থানায় অভিযোগ করতে গেলে প্রভাবশালীদের পক্ষ নিয়ে পুলিশও অভিযোগ গ্রহণ করেনি। অবশেষে গতকাল মঙ্গলবার কাঞ্চন পৌরসভার মেয়রের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হন ভুক্তভোগী পরিবার। এদিকে, প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
পৌর মেয়রের বরাবর দেয়া কিশোরীর পিতা নূরউদ্দিনের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৫ই সেপ্টেম্বর রাত ১২টার দিকে দরজার বাহির দিয়ে শেকল আটকিয়ে তিনি স্থানীয় কেন্দুয়া খালে মাছ ধরতে যান। মাছ না পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তিনি বাড়ি ফিরে আসেন। এ সময় ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান। পরে ধাক্কাধাক্কি শুরু করলে দরজা খুলে পার্শ্ববর্তী কেন্দুয়ার টেক এলাকার খাইয়া মিয়ার বখাটে ছেলে মোহাম্মদ আলীকে দৌড়ে পালাতে দেখেন। এ সময় নূর উদ্দিন ঘরে ঢুকে তার স্ত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখেন। আর তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কিশোরী মেয়েকে বিবস্ত্র দেখতে পান। নূরউদ্দিনের স্ত্রী তাকে জানায়, বখাটে মোহাম্মদ আলী বাইরের শিকল খুলে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বেঁধে ফেলে। পরে তাদের কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নূরউদ্দিন বাড়ি চলে আসায় সে পালিয়ে যায়। পরদিন নূরউদ্দিন মিয়া অভিযোগ করতে রূপগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ না করে তাদের তাড়িয়ে দেন। পরবর্তীকালে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান নূরউদ্দিন। ইউএনও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কাঞ্চন ফাঁড়ির ইনচার্জ তসলিমউদ্দিনকে লিখিত সুপারিশ করেন। পরে নির্যাতিত পরিবার তার সঙ্গে যোগাযোগ করলে সে ব্যস্ত আছে বলে বিষয়টি এড়িয়ে যান। অবশেষে গত মঙ্গলবার নূরউদ্দিন কাঞ্চন পৌর মেয়রের শরণাপন্ন হলে পৌর মেয়র সাংবাদিকদের এ ঘটনা দেখার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তাছাড়া কেউ আমার কাছে আসেনি। যেহেতু জেনেছি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। অপরদিকে কাঞ্চন ফাঁড়ির ইনচার্জ তসলিম উদ্দিন বলেন, আমি একটি কাজ নিয়ে ঝামেলায় ছিলাম। সেসময় অভিযোগকারী ফোন করলে ব্যস্ত রয়েছি বলে তাকে জানিয়েছিলাম। পরবর্তীকালে আর যোগাযোগ করেনি।

মানবজমিন

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রূপগঞ্জে মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের চেষ্টা

আপডেট টাইম : ০১:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫