অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ঢাকা পৌঁছেছেন।

পরমাণু কর্মসূচি হ্রাসের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে চুক্তির পর পরিবর্তিত পরিস্থিতিতে চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় এলেন তিনি।

একটি স্পেশাল ফ্লাইটে মঙ্গলবার মধ্যরাতে ১২টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান জারিফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও জারিফের স্ত্রী তার সঙ্গে এসেছেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে জাভাদ জারিফ রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

তাদের পরমাণু চুক্তির বিষয়ে অবহিত করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন।

সম্প্রতি নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ ও জার্মানি-এই ছয়জাতির সঙ্গে পরমাণু কর্মসূচি হ্রাস বিষয়ে এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইরানের ওপর থেকে আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে।

ইরান এই চুক্তিকে ‘উইন-উইন’ অবস্থা হিসেবে বিবেচনা করছে।

জাভাদ জারিফের এই সফরে তেল ও গ্যাস সমৃদ্ধ ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যাত্রা শুরুর আশা করছে ঢাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আপডেট টাইম : ০২:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫