পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

এর আগে রাত ৮টা ৪৯ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি ইমিগ্রেশনসহ এয়ারপোর্টের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫