অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর কলাবাগান হাতিরপুলের ৩৭২/১ নম্বর বাসায় শাকিল আহমেদ (২৫) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শাকিল আইইউবিএটি’র বিবিএ ছাত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সে যশোর জেলার চৌগাছা উপজেলার পোড়াহুদা গ্রামের শুকুর আলীর ছেলে। নিহত শাকিল শ্বশুর আক্তারুজ্জামানের বাসায় থাকতো।

নিহত শাকিলের শ্বশুর আক্তারুজ্জামান জানান, দুই বছর আগে তার মেয়ে ফারজানা মিশুর সঙ্গে বিয়ে হয় শাকিলের। বিকেলে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর সে দরজা বন্ধ করে থাকে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায় সে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ছেলের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত তার শ্বশুরকে ক্যাম্পে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫