পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মিটফোর্ড হাসপাতালে নার্সদের ডাকা ধর্মঘট প্রত্যাহার, ইন্টার্নদের শুরু

বাংলার খবর২৪.কম:500x350_bfabb0c95e5261ca708c7271fbb9349a_mitford20140907160644 মিটফোর্ড হাসপাতালে নার্সের শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত ইণ্টার্ন চিকিৎসক রাকিবুল ইসলাম সুজনকে সাময়িক বরখাস্তের পর তিন দিনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে নার্সরা। এদিকে, নার্সদের ধর্মঘট প্রত্যাহার করলেও নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। বরখাস্তকৃত চিকিৎসককে পুনরায় কাজে নিয়োগ না দেওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে নার্সরা ধর্মঘট প্রত্যাহার করার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন।
এর আগে গতকাল শনিবার নার্স বকুল রানীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ডাক্তার রাকিবুল ইসলাম সুজনকে সাময়িক বহিষ্কার করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন।
জাকির হোসেন জানান, নার্সের শ্লীলতাহানির অভিযোগে ওই ডাক্তারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
এর আগে নার্সের শ্লীলতাহানির অভিযোগে কর্মবিরতির ডাক দেয় হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশন। তারা হাসপাতালের ভেতর ও বাইরের সব গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন।
শনিবার সকালে এক রোগীকে চিকিৎসার জন্য ওয়ার্ডে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নার্স বকুল রানীকে মারধর করেন ইন্টার্ন চিকিৎসক রাকিবুল। এরপর তাকে ইন্টার্ন চিকিৎসকদের রুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করছেন ওই হাসপাতালের নার্সরা।

Tag :

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

মিটফোর্ড হাসপাতালে নার্সদের ডাকা ধর্মঘট প্রত্যাহার, ইন্টার্নদের শুরু

আপডেট টাইম : ০৫:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪