পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকার দুর্নীতির পাহাড় সৃষ্টি করেছে: মাহবুব

ঢাকা : সরকার দেশে অত্যাচার, দুর্নীতি ও বৈষম্যের পাহাড় সৃষ্টির করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মাও সেতুং- এর ৩৯তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব বলেন, দুর্নীতিবাজ সরকারকে পতন করতে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, স্বাধনীতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ নির্বাসিত এমন দাবি করে তিনি বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আবারও সংগ্রাম করব। বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

মাও সেতুং এর কারণে চীনের স্বপ্ন পরিবর্তন হয়েছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, তার কারণেই চীন আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা পর্যন্ত চীনের আধুনিক নেতত্বের কাছে পরাজিত হচ্ছে।

সভাপতি বক্তব্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চীনের সঙ্গে আমাদের ভাল সর্ম্পক রাখতেই হবে। না রাখলে আমাদের পাশে বন্ধু দেশ নামক যে দৈত্য চেপে বসেছে সেই দৈত্য আরো চেপে বসবে।

তিনি আরো বলেন, ভারতের ঋণ আমরা এক বছরে শোধ করে দিয়েছি। এটা ভারতও অস্বীকার করতে পারবে না।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূইয়া ও সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সরকার দুর্নীতির পাহাড় সৃষ্টি করেছে: মাহবুব

আপডেট টাইম : ০২:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫