পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা ও তার বাবাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা: খুলনায় এক নারী ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা (২২) ও তার বাবা মো. ইলিয়াস (৭০)কে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১১টার দিকে আড়ংঘাটার বুড়ো মৌলভীর দরগাহের তৃতীয় গলিতে নিজেদের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোল্লা জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-মেয়েকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকে তাদের লাশ ফেলা রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

উপ-কমিশনার জাহাঙ্গীর বলেন, ইলিয়াস ও তার মেয়ে পারভীন ওই বাড়িতে বসবাস করতেন। পারভীনের স্বামী ঢাকায় থাকেন।

“শুক্রবার রাতের কোনো সময় দুর্বৃত্তরা দুজনের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তাদের লাশ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।”

ইলিয়াসের এক দ‍ুঃসম্পর্কের ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য বাবা-মেয়ের লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা ও তার বাবাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫