অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাত করে গরু বোঝাই ট্রাক ছিনতাই, আহত ৪

ঢাকা : গাজীপুরের পর এবার ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ১৬টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাকে থাকা চারজন ব্যবসায়ী আহত হয়েছেন। আহত চার গরু ব্যবসায়ী হলেন, মাসুম (২৪), সুজন (২৬), হাঙ্গু মিয়া (৪৫) ও তানজিমুল (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

গরু ব্যবসায়ীদের তথ্যের বরাত দিয়ে হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, ১৬ টি গরু নিয়ে ট্রাকটি যশোর থেকে আসছিল। জাতীয় সংসদ ভবন এলাকায় যাওয়ার পর একটি পিকআপ ভ্যান আড়াআড়িভাবে ট্রাকটি আটকায়। পিকআপ ভ্যানে থাকা ৮-১০ জন ব্যক্তি ট্রাকে উঠে সেখানে থাকা গরু ব্যবসায়ীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে চারজন ব্যবসায়ী আহত হন।

এবিষয়ে জানতে শেরেবাংলা নগর থানায় ফোন করলে ডিউটি অফিসার এসআই দেবাশীষ বলেন, এমন একটি অভিযোগ আসছে। ঘটনাটি আমাদের থানা এলাকায় ঘটেছে কি না এটা আমরা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাত করে গরু বোঝাই ট্রাক ছিনতাই, আহত ৪

আপডেট টাইম : ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫