অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দিনাজপুরে যুবককে হত্যার পর পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর : দিনাজপুর শহরের রামনগর এলাকায় মখলেসুর রহমান ধোলা (২৭) নামে এক যুবককে হত্যার পর পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

নিহত মখলেসুর রহমান ধোলা রামনগর এলাকার মোহাম্মদ দুলু মিয়ার ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ধোলা। শনিবার সকাল ১১টার দিকে বাড়ির অদুরে প্রাচীর ঘেরা একটি মাঠে আগুনে পুড়া নাড়ি-ভুড়ি বের হওয়া লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের খবর দেয়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.খালেকুজ্জামান জানিয়েছেন লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন মখলেসুর রহমান ধোলা রামনগর মোড়ে পান-সিগারেটের দোকান করতো। কে বা কারা শুক্রবার রাতে কোন এক সময় তাকে হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে হয়তো পেট্রল বা কেরোসিন ঢেলে লাশটি পোড়ানোর অপচেষ্টা করেছে। কিন্তু লাশের মুখ ও হাতের কিছু অংশ পুড়ে ঝলসে গেছে। হয়তো মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা লাশটি পাশের জঙ্গলে ফেলে রেখে পালিয়েছে। পুলিশ তদন্ত করছে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা নথিভূক্ত হয়নি। এ ঘটনায় এলাকায় ভয় ও আতংক ছড়িয়ে পড়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দিনাজপুরে যুবককে হত্যার পর পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫