অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজট

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পুলিশ বলছে, পশুবোঝাই ট্রাকের চাপ ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষেরও চাপ রয়েছে।

ঘটনাস্থল থেকে প্রতিনিধি জানান, ২০ কিলোমিটার এলাকায় রাস্তার পাশে প্রায় ৮ /৯টি ফিলিং স্টেশন আছে। হোটেলের সংখ্যাও অনেক। যানবাহনগুলো এসব জায়গায় ঢোকা ও বের হওয়ার সময় যানজট সৃষ্টি হয়।

সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী গাড়িগুলো যানজটে থেমে আছে। আর ঢাকা থেকে চন্দ্রার দিকে থেমে থেমে গাড়ি যাচ্ছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হোসেনের ভাষ্য, পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন। আজও ভোর থেকে যানজট শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজট

আপডেট টাইম : ০৪:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫