অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বৃষ্টি : রাজধানীতে তীব্র যানজট , দুর্ভোগে পথচারি

ঢাকা : রাজধানীতে সকাল থেকেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ও ঈদের আগে এমন বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসীর জনজীবন। অনেককে সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা সড়কেই বসে থাকতে হচ্ছে।

সকাল থেকেই থেমে থেমে শুরু হওয়া বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। মতিঝিল, দিলকুশা, নগর, বেইলী রোড, মালিবাগ, মৌচাক, সাতরাস্তা ও ফকিরাপুল এলাকার যাত্রীদের পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি। কাকরাইল-শান্তিনগর-মগবাজার সড়কের বাসগুলোকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে।

বৃষ্টির কারণে মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড়, প্রেস ক্লাব এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পর্যাপ্ত জনপরিবহন না থাকায় অফিসগামী মানুষদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।

মতিঝিল দিলকুশার কৃষি অধিদফতরের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমি সকাল ৮টায় মিরপুর থেকে রওনা দিয়েছি। ১১টায় মৎস্য ভবন এসেছি। পুরো রাস্তায় তীব্র যানজট। মিরপুরের অনেক জায়গার রাস্তাও ভাঙাচোরা। পরে প্রেস ক্লাব হয়ে হেঁটে অফিসে এসেছি।’

পল্টন মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী সাইফ উদ্দিন বলেন, ‘একদিকে বৃষ্টি অন্যদিকে বাসে পা ফেলার জায়গা নেই। এমন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা পাচ্ছি না। কি যে কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারব না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বৃষ্টি : রাজধানীতে তীব্র যানজট , দুর্ভোগে পথচারি

আপডেট টাইম : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫