পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই জন বরখাস্ত

,ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারীসহ দুই কর্মীকে বরখাস্ত করেছে বিচারক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি। এরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসান এবং স্টোরকিপার রেজাউল করিম।

শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাব যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে ছিলেন রেজাউল।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ শর্ম্মা শনিবার রাতে “গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ বিবেচনায় নিয়ে কমিশন স্টোরকিপার রেজাউল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি অনুসন্ধান করবে।”

শনিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার সকালে আগারগাঁওয়ে ইউজিসি ভবনে অভিযান চালিয়ে রেজাউল করিম ছাড়াও ওমর সিরাজ এবং এবং ঈশান ইমতিয়াজ হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওমরই মেডিকেল ভর্তি পরীক্ষা এবং কৃষি ব্যাংক, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার হলে, ‘উত্তরপত্র বিতরণকারী’ চক্রের হোতা বলে দাবি করছে র‌্যাব।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই জন বরখাস্ত

আপডেট টাইম : ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫