অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অল্প বৃষ্টিতেই সচিবালয়ে পানি

ঢাকা: রাজধানীর অনেক এলাকার মত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে। আর এতে ভোগান্তি হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীদেরও।

রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় থেমে থেমে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিতেই সচিবালয়ের ভেতরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে।

আজ দুপুরে সচিবালয়ের ৬ নম্বর ভবনের মূল প্রবেশ পথে সবচেয়ে বেশি পানি জমে থাকতে দেখা যায়।

এছাড়া ৩ নম্বর ভবনের পূর্ব পাশ ও মাঝের বাগানে; ৫ নম্বর ভবনের পশ্চিম দিকে ফটকের সামনে এবং সচিবালয়ের ক্লিনিক ভবনের পেছনেও পানি দেখা যায়।

গাড়িতে চড়ে যারা ৬ নম্বর ভবনে এসেছেন, তাদের একেবারে ভবন ঘেঁষে গাড়ি দাঁড় করিয়ে নামতে দেখা যায়। অনেককেই দেখা যায় এক ভবন থেকে আরেক ভবনে যাচ্ছেন জুতা-সেন্ডেল হাতে নিয়ে। সচিবালয়ের এমন চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেন ব্যক্তিগত কাজে আসা শরিফুল ইসলাম নামের এক দর্শনার্থী। তিনি বলেন, “এখানেই যদি এ অবস্থা হয়, ঢাকার যে কি হবে আল্লাহই জানে!”

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মচারী বলেন, “বৃষ্টির পানি জমে থাকার কারণে জুতা-সেন্ডেল হাতে নিয়ে হাঁটতে হচ্ছে। অথচ জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য কারও তো কোনো মাথা ব্যথা দেখি না। গাড়িওয়ালাদের তো সমস্যা হয় না, সব ভোগান্তি আমাদের।”

জমে থাকা এই পানির মধ্যে একটু জোরে গাড়ি চললেই পানি ছিটকে পড়ে রাস্তার পাশের যারা হাঁটে তাদের গায়ে।

জলাবদ্ধতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গতপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান বলেন, সচিবালয়ের পয়ঃনিষ্কাশন লাইনগুলো সব ‘সচল’ রয়েছে, সমস্যা ‘বাইরে’।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অল্প বৃষ্টিতেই সচিবালয়ে পানি

আপডেট টাইম : ০২:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫