অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বংশালে অজ্ঞান পাট্টির খপ্পরে কাপড় ব্যবসায়ী

ঢাকা: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন হামিদুর রহমান (৩২) নামে এক কাপড় ব্যবসায়ী।

মৌলভীবাজার জেলার জুড়ি থানা এলাকার পশ্চিম দামাই গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

হামিদুরের বড় ভাই আমিনুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাসযোগে আমার ভাইসহ চারজন কাপড় কিনতে ঢাকায় আসেন। ১৭ সেপ্টেম্বর সকালে তারা বঙ্গবাজারে কাপড় কিনতে যান। অন্যদের সেখানে থাকতে বলে গাউছিয়ার উদ্দেশ্যে যান হামিদুর রহমান। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন। গত তিনদিন তার কোনো হদিস পাওয়া যায়নি।

রোববার রাত ৮টার দিকে হঠাৎ বঙ্গবাজার এলাকায় হামিদুর রহমানকে অচেতন অবস্থায় দেখতে পান বঙ্গবাজারের ব্যবসায়ীরা। পরে তাকে দেখে চিনতে পেরে আমাকে খবর দেওয়া হয়। নিঁখোজ হওয়ার সময় তার সঙ্গে থাকা নগদ দুই লাখ ৭০হাজার টাকা ও মোবাইল হ্যান্ডসেট কিছুই পাওয়া যাচ্ছেনা, বলেন আমিনুল ইসলাম।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ মো. বশিরউদ্দিন বলেন, ঘটনার পর হামিদুরের ভাই থানায় এসে জিডি করেন। তবে হামিদুর কোন জায়গা থেকে নিখোঁজ হন সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছেনা। সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

বংশালে অজ্ঞান পাট্টির খপ্পরে কাপড় ব্যবসায়ী

আপডেট টাইম : ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫