পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আসছে পূর্ণ চন্দ্র গ্রহণ

ঢাকা: আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার পূর্ণ চন্দ্র গ্রহণ ঘটবে। ঐদিন বাংলাদেশ মান সময় ভোর ৬টা ১০ মিনিট ১৮ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সকাল ৭টা ৬ মিনিট ৪৮ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১০টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। বাংলাদেশ মান সময় সকাল ৮টা ১০ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় সকাল ৯টা ২৩ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। চন্দ্রের সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৮টা ৪৭ মিনিট ৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.২৮২। ঐ দিন বাংলাদেশে সকাল ৫টা ৩০ মিনিট হতে সকাল ৬টার মধ্যে চন্দ্রাস্ত ঘটবে। তাই আগামী ২৮ সেপ্টেম্বর এদেশে গ্রহণটি দেখা যাবে না।

আইএসপিআর আরও জানায়, আইভরি কোস্টের টাবুউ শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪২ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত উপচ্ছায়ায় প্রবেশ করবে।

অন্যদিকে ইকুয়েডরের টুমাকো বন্দরের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ২৭সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৮ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ বারের মত উপচ্ছায়া হতে বের হয়ে আসবে।

ঘানার আক্রা শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪৭ মিনিট ২৯ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

অন্যদিকে ব্রাজিলের উত্তর-পশ্চিম প্রান্তে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৫ মিনিট ০৫ সেকেন্ডে শেষবারের মত প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে।

ব্রাজিলের নাটাল শহরের উত্তরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪৯ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ আরম্ভ হবে।

অন্যদিকে ব্রাজিলের উত্তর প্রান্তে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫২ মিনিট ৩৮ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

ব্রাজিলের সাও লুইসের উত্তরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৩ মিনিট ৪২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ১.২৮২।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আসছে পূর্ণ চন্দ্র গ্রহণ

আপডেট টাইম : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫