অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজনৈতিক স্থিতিশীলতা রপ্তানির ক্ষেত্রে বড় প্রশ্নবোধক চিহ্ন

ডেস্ক : বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে বলে মনে করেন এই শিল্পের মালিকরা।

২০২১ সালের মধ্যে রপ্তানি আয় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা এক রোডম্যাপ প্রকাশের পর তাঁরা এ কথা বলেছেন।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এই রোডম্যাপটি তৈরি করেছে।

এতে বলা হয়, এই লক্ষ্য অর্জন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং যোগাযোগ অবকাঠামোয় দ্রুত বড় ধরণের অগ্রগতি ঘটাতে হবে।

বিজিএমইএ’র বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম বিবিসিকে বলেন যে গত বছর ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে ৫০ বিলিয়ন ডলার’ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করার পরপরই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

এর ফলে বাংলাদেশের যে ইমেজ সংকট হয়েছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন বলে তিনি মনে করেন।

মি. ইসলাম বলেন, ৫০ বিলিয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যাংকের সুদের হার, পণ্য বহুমুখীকরণ, জ্বালানী সরবরাহ – এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশের পোশাক শিল্পে গড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, আর ৫০ বিলিয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রবৃদ্ধি হতে হবে বছরে ১১ শতাংশ হারে।

তবে অটোমেটিক বলে কিছু নেই, ঘুমিয়ে থাকলে এই প্রবৃদ্ধি অর্জন করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজনৈতিক স্থিতিশীলতা রপ্তানির ক্ষেত্রে বড় প্রশ্নবোধক চিহ্ন

আপডেট টাইম : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫