অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জে গার্মেন্টে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ, ভাঙচুর

দুই মাসের বেতন ভাতা ও বোনাসের দাবিতে হারভেস্ট রিচ গার্মেন্টে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে দফায়-দফায় বিক্ষোভ মিছিল করে কারখানা ভাঙচুর করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বেতন আদায় করে দেয়ার আশ্বাস দিলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
গার্মেন্ট কর্মী খায়রুল, আব্দুর কাদের, আলমগীর, কুলসুম বেগম, শাহানা বেগম, কহিনুর বেগম, রোমানা আক্তার, শিউলী বেগম জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন ও বোনাস গত ২০ তারিখ থেকে দেই-দিচ্ছি বলে টালবাহনা করে আসছে কর্তৃপক্ষ। অবশেষে শ্রমিকদের চাপের আজ (মঙ্গলবার ) সকালে বেতন ভাতা পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা গিয়ে বেতন ভাতার দাবি করলে গার্মেন্টের কর্মকর্তারা দুপুরে মালিকপক্ষ এসে বেতন দেবে বলে আশ্বাস দেয়। এদিকে দুপুরে কর্মকর্তারা কৌশলে কারখানা থেকে পালিয়ে যায়। পরে শ্রমিকরা কাউকে না পেয়ে গার্মেন্টের ভেতরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। উত্তেজিত শ্রমিকরা কারখানার বিভিন্ন বিভাগে ভাঙচুর করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মালিকপক্ষ থেকে বেতন-বোনাস আদায় করে দেয়ার আশ্বাস দিলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। হারভেস্ট রিচ গার্মেন্টের জেনারেল ম্যানেজার রতন কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঝামেলা ছিল। তাই ঠিক সময়ে বেতন দিতে পারিনি। তবে আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম মহাসড়ক অবরোধের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আজ সন্ধ্যার মধ্যে বেতন ভাতা পরিশোধ করার আশ্বাস দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রূপগঞ্জে গার্মেন্টে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ, ভাঙচুর

আপডেট টাইম : ০৩:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫