
সাভার : ঢাকার অদূরে ধামরাইয়ে একটি ভবনের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় এবং ভবনটির ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।
বাংলার খবর ডেস্ক : 











