পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চীনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ নিহত

ডেস্ক: চীনের একটি কয়লা খনি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলে সংঘাত-প্রবণ আকসু এলাকায় সোগান কয়লাখনিতে গত শুক্রবার এ ঘটনা ঘটে।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি-এশিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে চীনা সরকার বলেছে, দেশের পুলিশ বাহিনী ও কয়লাখনি মালিকদের ওপর সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

তবে এ ব্যাপারে শিয়াংজি প্রদেশের স্থানীয় সরকার ও জনপ্রশাসন বিভাগের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে চীনে। তবে দেশটির সরকার বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি দেয়।

এর আগে গত জুনে কাশগড়ের ওল্ড সিল্ক রোড শহরে উইঘুর সম্প্রদায়ের ছুরি ও বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি চীনা সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চীনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ নিহত

আপডেট টাইম : ০৩:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫