অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জিএসপি না পেলে টিকফা আলোচনা অর্থবহ হবে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যদি জিএসপি পাওয়া না যায় তাহলে টিকফা যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা অর্থবহ হবে না।

এখন তাদের (যুক্তরাষ্ট্র) ওপর নির্ভর করছে জিএসপি তারা আমাদের দেবে কি দেবে না।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল সেগুলোর সবগুলোই পূরণ করেছি।

তারা বলেছেন আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাঁরা চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করেছে। সেখানে বিভিন্ন শ্রমিকের সঙ্গে সরাসরি কথা বলেছে।

জিএসপি বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি তাদের পরিস্কার বলে দিয়েছে আমাদের পক্ষ থেকে যা করা হয়েছে, এর বাইরে কিছু করা সম্ভব নয়।’

তাঁরা জানিয়েছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠকে বিষয়টি আলোচনা হবে।

জিএসপি ফিরে পেতে নতুন কোনো শর্ত দিয়েছে কি না জানতে চাইলে বলেন, না। নতুন কোনো শর্ত নেই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জিএসপি না পেলে টিকফা আলোচনা অর্থবহ হবে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫