পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

ঢাকা: ইলিশ রক্ষায় ডিম ছাড়ার প্রধান প্রজনন মৌসুমে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঈদের দিন থেকে আগামী ১৫ দিন (৯ অক্টোবর পর্যন্ত) ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

অন্যান্য বছর এ সময় ১১ দিন হলেও এবার ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন এ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) সংশোধন করে এ সময় ৪ দিন বাড়ানো হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে প্রতি বছর আশ্বিনী প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকত।

এ বছর আশ্বিনী পূর্ণিমার দিন ও এর আগে তিন দিন ছাড়াও পূর্ণিমার পর ১১ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অন্যান্য বছর নিষিদ্ধের সময় ১১ দিন পর মা ইলিশ মাছ সমুদ্রে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। এজন্য এ সময় চারদিন বাড়ানো হয়েছে।

মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ-বাহিনী, স্থানীয় প্রশাসন, র‌্যাব, পুলিশের সমন্বয়ে ইলিশ মাছ ধরা ও বেচাকেনা প্রতিরোধ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

এছাড়া মা মাছ রক্ষায় মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য এ ১৫ দিন ইলিশ সমৃদ্ধ জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সরকার নির্ধারিত ১৫ দিন ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদ- এবং এক হাজার টাকা জরিমানা গুণতে হয়। তবে এর পরে প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে শাস্তি ভোগ করতে হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

আপডেট টাইম : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫