অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাইবান্ধায় বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ৫

গাইবান্ধার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বন্ধুর বাড়ির সেফটিক ট্যাংক থেকে আশিকুর রহমান সাম্য নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫ জনকে আটক করা হয়েছে ।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আশিক গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের ছেলে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে উত্তেজিত জনতা পৌরসভার কউন্সিলর জয়নালের বাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা জয়নালের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.বি.এম জাহিদুল ইসলাম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল মেয়র পুত্র আশিক। অবশেষে প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার ভোরে তার এক বন্ধুর স্বীকারোক্তিতে গোবিন্দগঞ্জ শহরের বটতলা এলাকার বন্ধুর বাড়ির সেফটিক ট্যাংক থেকে আশিকের লাশ উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, বন্ধুর সাথে বের হয়ে আর বাড়ি ফিরে না আসলে বৃহস্পতিবার পরিবার থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে শাহরিয়ার সরকার হৃদয় নামে এক বন্ধুকে আটক করা হয়। পরে ওই বন্ধুর স্বীকারোক্তি অনুসারে তার বাড়ির সেফটিক ট্যাংক থেকে মেয়র পুত্র আশিকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাইবান্ধায় বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ৫

আপডেট টাইম : ০৪:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫