অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঈদগাহে বক্তৃতাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে এমপি

রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঈদগাহ মাঠে বক্তৃতা করতে গিয়ে মাইক্রোফোন হাতে নেওয়ার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন রংপুর-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) এইচ এন আশিকুর রহমান।

তাঁকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আশিকুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মিঠাপুকুর আসনের সংসদ সদস্য আশিকুর রহমান নিজ এলাকা ফরিদপুর গ্রামের ঈদগাহে নামাজ পড়তে যান। সেখানে তিনি বক্তব্য রাখার জন্য মাইক্রোফোন হাতে নেওয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত মুসল্লিরা তাঁকে উদ্ধার করতে গেলে আরো চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে দ্রুত রংপুর সিএমএইচে নেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঈদগাহে বক্তৃতাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে এমপি

আপডেট টাইম : ০২:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫