অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালী ও দারুস সালাম থানা এলাকায় পৃথক ঘটনায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ঘটনা দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল ১০টায় মহাখালীর আমতলী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পুরুষ (৩০) ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) টিটু সরদার বলেন, থানার টোলারবাগ এলাকার একটি বাড়ি থেকে রহিলা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রহিলা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বাসার গৃহকর্তার নাম মকবুল হোসেন। রহিলারের গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। তার স্বামীর নাম তবারক হোসেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই টিটু।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫