পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেডিকেলের ফল বাতিলের দাবিতে রোববার শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা: মেডিকেলের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আগামীকাল রোববার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে পাঠ করেন খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় মানববন্ধন করে আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের সময় দেব। এরপরেও আমাদের দাবি মানা না হলে ২৮ সেপ্টেম্বর কঠোর কর্মসূচিতে যাব।’

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে খালিদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসির কর্মকর্তাসহ ডাক্তারদের গ্রেপ্তার করা হয়েছে। তাই আমাদের দাবি যৌক্তিক। আমাদের কাছে তো প্রমাণ আছে। তাহলে সরকার দাবি মেনে নেবে না কেন?’

সরকারকে এক দিনের সময় দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ১৯ সেপ্টেম্বর থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কোনো সহিংসতা করিনি। কিন্তু তারপরেও আমাদের হামলা হয়েছে। আমরা জানতে চাই কার নির্দেশে এই হামলা?’ আগামীকালের কর্মসূচিতে সরকারের সহযোগিতা চান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

মেডিকেলের ফল বাতিলের দাবিতে রোববার শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫