অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জে যুবকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত যুবক দেলোয়ার হোসেনের (২৩) মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সেরু মিয়ার ছেলে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা না নেয়ায় এলাকার দুই শতাধিক জনতা রাতেই রূপগঞ্জ থানা ভবন ঘেরাও করে। রোববার রাত ১টায় পুলিশ মামলা নেয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হন।
নিহত দেলোয়ার হোসেনের পিতা সেরু মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ সেপ্টেম্বর মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার পাপ্পু, শরীফ মিয়া, লতিফ মিয়া, পাভেল, আল আমিন দড়িকান্দি এলাকায় দেলোয়ার হোসেনের উপর হামলা চালায়। এ সময় তাকে লোহার রড ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। ২১ দিন ঢামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার রাতে সে মারা যান। এ খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকার দুই শতাধিক জনতা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রূপগঞ্জ থানা ভবন ঘেরাও করে। মামলা না নেয়ায় পুলিশের ওপর জনতা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে থানা পুলিশ মামলা গ্রহণের আশ্বাস দিলে জনতা শান্ত হন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ রাতেই অভিযান চালিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রূপগঞ্জে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫