পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গদির লোভে দেশকে জঙ্গি রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়েছে সরকার

ঢাক‍া : ক্ষমতার লোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে জঙ্গি রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয় ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনকে জায়েজ করতে জঙ্গি ইস্যুকে সামনে আনা হয়েছিল। গদির লোভে একটি মধ্যপন্থার মুসলিম অধ্যুষিত রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়েছে এই সরকার।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে গিয়ে সরকারের জঙ্গি-জঙ্গি খেলার পরিণামে এই বিপর্যয় ঘটেছে। সরকারের জঙ্গি নিরাপত্তার প্রশ্নে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখন বাংলাদেশে খেলতে আসতে চাইছে না।

তিনি বলেন, সরকারের আবিষ্কৃত জঙ্গিতত্ত্বই এখন বাংলাদেশের ক্রিকেটের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

জাগপা সভাপতি বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সফরের অনিশ্চয়তা বড় মাপের ক্রিকেটবিপর্যয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে গিয়ে সরকারের জঙ্গি-জঙ্গি খেলার পরিণামে এই বিপর্যয় ঘটেছে। সরকারের জঙ্গি নিরাপত্তার প্রশ্নে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখন বাংলাদেশে খেলতে আসতে চাইছে না।

বিবৃতিতে শফিউল আলম প্রধান অস্ট্রেলিয়া সরকার ও দেশটির ক্রিকেট দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ অতিথিপরায়ন জাতি। আপনাদের বরণ করে নিতে সমগ্র জাতি প্রস্তুত। জঙ্গিতত্ত্ব সরকারের আবিস্কার। বাংলাদেশের জনগণ কখনোই উগ্রপন্থাকে সমর্থন করে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গদির লোভে দেশকে জঙ্গি রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়েছে সরকার

আপডেট টাইম : ০৫:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫