অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক: বিএনপি

ঢাকা: বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, গত কয়েক দিনে দেশে দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক।

কর্তৃত্ববাদী শাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে দেশের নাগরিকেরা এখন নিরাপত্তাহীন।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসাদুজ্জামান এ কথা বলেন।

তিনি এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। পাশাপাশি গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারের দাবি করেন তিনি।

আসাদুজ্জামান অভিযোগ করেন, বাংলাদেশকে শাসকদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। রাষ্ট্র ও সমাজে মানুষ এখন ঘরে-বাইরে আর কোনোভাবেই নিরাপদ বোধ করছে না। বিনা ভোটের এমপিরা, শাসকদলের ক্যাডাররা সারা দেশে যেভাবে তাণ্ডব ও নৈরাজ্য বিস্তার করছে-তাতে এখন মায়ের পেটের শিশু যেমন নিরাপদ থাকেনি, সাধারণ মানুষসহ অবুঝ শিশুরাও তাদের সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছে প্রতিদিন।

আসাদুজ্জামান বলেন, দেশে সুশাসনের কোনো বালাই নেই, আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় অসহায় হয়ে পড়েছে।

গতকাল লক্ষ্মীপুর জেলায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে আসাদুজ্জামান বলেন, বিএনপি পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই এর লক্ষ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক: বিএনপি

আপডেট টাইম : ০১:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫