অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সুন্দরগঞ্জের এমপি লিটনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা: সুন্দরগঞ্জের এমপি লিটনকে গ্রেফতারের দাবিতে সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন ও সুশীল সমাজের পক্ষে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ, দলীয় পদ বাতিলসহ তাকে গ্রেফতারের দাবী জানানো হয়। রোববার সুন্দরগঞ্জ পৌর এলাকার বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের উদ্যোগে তার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচী শেষে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্যাহ আল-মামুন, সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এমদাদুল হক বাবু, আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সাধারণ সম্পাদক এটিএম মাসুদুল আলম চঞ্চল, আহসান হাবীব মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ এই দাবীর সাথে একত্মতা প্রকাশ করে ওই সংসদ সদস্যকে অনৈতিক ও বেআইনী কার্যক্রমের বিরুদ্ধে সরকারের কাছে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.এমদাদুল হক বাবু বলেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বেআইনী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিনা কারণে তিনি আমার বাড়ি ভাংচুর করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। শনিবার রাতে জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এক প্রতিনিধির মাধ্যমে ৩রাউন্ড গুলিসহ পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ শর্টগানটি সুন্দরগঞ্জ থানায় জমা দেন।

পুলিশ জানায়, জমাকৃত গুলির সংখ্যায় হেরফের পাওয়া গেছে। তবে হেরফের হওয়া গুলির সঠিক সংখ্যা জানাতে থানায় সদ্য যোগদান করা ওসি অপরাগতা প্রকাশ করেন। তবে তারা বিষয়টি অবশ্যই সুষ্ঠুভাবে তদন্ত করে দেখবেন বলে জানান।

আহত শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে শনিবার রাতে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে থানায় মামলা করেন (নং-০২)। কিন্তু সাংসদ লিটনকে গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপার আশরাফুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ব্যবস্থা নেওয়া হবে। তবে লিটনের বিরুদ্ধে কোথাও কোন মিছিল মিটিং না করার জন্য প্রশাসনের লোকজন নিষেধ করছেন বলে স্থানীয়রা অভিযোগে করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড়ে সৌরভ ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় হাটাহাটি করছিলো। এসময় সংসদ সদস্য লিটন পাজেরো নিয়ে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। তিনি নিজে গাড়ি চালিয়ে ব্র্যাক মোড়ে পৌছিলে গাড়ির সামনে রাস্তায় সৌরভকে দেখে গাড়ি ব্রেক করে সৌরভের উপর ক্ষিপ্ত হন। এসময় সংসদ সদস্য লিটন ব্র্যাক মোড়ে গাড়ী থামিয়ে সৌরভকে ডাক দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সুন্দরগঞ্জের এমপি লিটনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০১:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫