পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কোনিও’র খুনিদের গ্রেফতারের আহ্বান জাপানের

ঢাকা: হোসি কোনিও হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে তার খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাপান।

নিজ দেশের নাগরিকের হত্যাকাণ্ডের বিষয়ে রোববার এই প্রতিক্রিয়া জানান ঢাকায় জাপান দূতাবাসের মুখপাত্র তাকেশি মাতসুনাগা।

ঢাকায় জাপান দূতাবাস এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে জানান মুখপাত্র।

বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচল সীমিত করার নির্দেশনাও দিয়েছে জাপান।

নিজ নিজ দেশের নাগিরকদের প্রতি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির মধ্যে ইতালির তাবেলা সিজার খুন হওয়ার ছয় দিনের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন জাপানি কোনিও।

বাংলাদেশি একটি পরিবারের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে রংপুরের কাউনিয়ায় একটি ঘাসের খামার করছিলেন ৬৬ বছর বয়সী কোনিও।

রংপুর শহরে ভাড়া বাসা থেকে রিকশায় যাওয়ার পথে ওই খামারের কাছে আক্রান্ত হন কোনিও। মুখোশধারী তিন ব্যক্তি হত্যা করে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

তাকেশি মাতসুনাগা বলেন, তারা হত্যাকাণ্ডর খবর পাওয়ার পর দূতাবাসে জরুরি বৈঠক করেন।

“এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে বলে জানার পর জাপানি নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বলে জানান মাতসুনাগা।

“তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে আমরা তাদের অনাবশ্যক ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছি।”

আইএস বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে বলে দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা গড়ে উঠতে পারেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কোনিও’র খুনিদের গ্রেফতারের আহ্বান জাপানের

আপডেট টাইম : ০১:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫