পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনায় ফেইথ বাইবেল চার্চের যাজককে গলা কেটে হত্যার চেষ্টা

পাবনা: পাবনা জেলার ঈশ্বরদীতে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে (৫২)কে তার ভাড়া বাসায় গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী বিমানবন্দর রোডে তার ভাড়া বাসায় ঢুকে হত্যার চেষ্টা করা হয়।

ঈশ্বরদী সার্কেলের এএসপি মোহাম্মদ আবু জাহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের কক্ষে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানান, তার গলায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

লুক সরকারের স্ত্রী পদ্মা সরকার বলেন, তার স্বামী বাইবেল চার্চের যাজক (পালক) দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি হোমিও চিকিৎসক হিসেবে বাসায় প্র্যাকটিস করছেন। প্রতিদিন সকালে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ ওই কক্ষে পাঠ করতেন তিনি।

জানা গেছে, সোমবার সকালে একটি মোটরসাইকেলে করে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) তিন যুবক বাসায় এসে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে রুমে ঢুকে বসেন তারা। তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক ভেতর থেকে দরজা বন্ধ করে লুৎ সরকারের গলায় ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে তাৎক্ষণিক ভাবে স্বজনরা ছুটে আসলে অন্য দরজা দিয়ে ওই যুবকরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পুলিশ বাড়ীর কেয়ার টেকারের বরাত দিয়ে জানান, কেয়ারটেকার আজগর আলী জানিয়েছেন, ওই যুবকদের পেছনে ধাওয়া করে একজনকে জাপটে ধরলে অন্য দু’জন তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

এসপি সার্কেল মোহাম্মদ আবু জায়েদ জানান লুক সরকার সাতক্ষীরা জেলার তালা উপজেলার বানীকান্ত সরকারের ছেলে। তিনি দীর্ঘ ৫ বছর ধরে এই স্থানে ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ বসবাস করছেন। পাশাপাশি তিনি ধর্ম প্রচার করছিলেন। তবে কেন কি জন্য তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনায় ফেইথ বাইবেল চার্চের যাজককে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৫:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫