পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তরিকুলসহ যশোর বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

যশোর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেছে উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইউসুফ।

আজ সোমবার বিকেলে যশোর কোতোয়ালি থানায় মামলাটি কর‍া হয়। রোববার রাতে আটক হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে এ মামলায় আটক দেখিয়ে আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা সাবুর কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার দেখানো হয়েছে।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডিসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৬ ধারায় রুজু করা মামলার এজাহারে দাবি করা হয়েছে, আসামিরা বর্তমান সরকারের গণমুখী কার্যক্রমের বিরোধিতা করে অগণতান্ত্রিক পথে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগসহ মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে আসছে। নাশকতার উদ্দেশে আসামিরা যশোর উপশহর গেটের সামনে মারাত্মক অস্ত্রশস্ত্র, হাতবোমা, পেট্রলবোমা, লাঠিসোঁটাসহ জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে সৈয়দ সাবেরুল হক সাবু, আবদুল জলিল ও মাসুদ রানাকে আটক করা হয়। উদ্ধার হয় পাঁচটি বোমা ও বাঁশের লাঠি।

মামলায় আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ছাড়াও শহর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা কমিটির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, জাফর সাদিক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তরিকুলসহ যশোর বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

আপডেট টাইম : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫