পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

‘দু’একজন বিদেশি হত্যার ঘটনায় ভারতবাসী ভয় পায় না’

নওগাঁ: বাংলাদেশে দু’একজন বিদেশি হত্যার ঘটনায় ভারতবাসী ভীত নয় বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র। তিনি বলেন, দু’একজন বিদেশি নাগরিক হত্যায় ভারতীয় হিসেবে আমরা ভয় পাই না। কারণ আমরা জানি আমরা আমাদের বন্ধুদের মধ্যে আছি।

শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সব সময় চাই বাংলাদেশের উন্নয়ন হোক। ১৯৭১ সালে পাকিস্তানীদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে ভারতীয় সেনাবাহিনীর রক্ত মিশে গেছে। তাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয় রক্তেরও। তাই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক ভারত তা মনে প্রানেই চায়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুন-অল-রশিদ। সমাবেশে জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবক এমপি মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান এবং সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্রের সহধর্মীনি সীমা মিত্র বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

‘দু’একজন বিদেশি হত্যার ঘটনায় ভারতবাসী ভয় পায় না’

আপডেট টাইম : ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫