পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ই অক্টোবর সৌদি আরবে ৫ বছর মেয়াদি নতুন আকামা দেয়া শুরু

ডেস্ক: সৌদি আরবে অভিবাসীদের জন্য ৫ বছর মেয়াদি নতুন আকামা দেয়া শুরু হবে ১৫ই অক্টোবর থেকে। এতে ‘আকামা’ শব্দের বদলে লেখা থাকবে ‘রেসিডেন্ট আইডেন্টিটি’ বা বসবাসকারীর পরিচয়। দেশটির পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ১৫ই অক্টোবর নতুন হিজরি বর্ষের প্রথমদিন থেকে নতুন এ আকামা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, অভিবাসী ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর অনলাইনে ওই আকামা নবায়ন করতে হবে। নবায়নের জন্য পাসপোর্ট বিভাগের কার্যালয়গুলোতে যাওয়ার কোন প্রয়োজন নেই। নবায়নকৃত কার্ড বিতরণ করা হবে কুরিয়ারে। নবায়ন করা হলে, স্পন্সরশিপ বদল হলে বা প্রথমবারের মতো অনুমোদন দেয়ার ক্ষেত্রে পুরনো কার্ডের বদলে নতুন কার্ড দেয়া হবে। পুরনো কার্ডগুলো কার্যকর থাকবে মাত্র এক বছর। নতুন কার্ডগুলো ‘আবশির’ বা ‘মুকিম’ সেবাগুলোর মাধ্যমে ইলেক্ট্রনিক্যালি নবায়ন করা যাবে। জালিয়াতি ঠেকাতে নতুন কার্ডে থাকবে ম্যাগনেটিক স্ট্রিপ।

আর কার্ডের ওপর মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকবে না। বিদ্যমান বাৎসরিক ফি বলবৎ থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫ই অক্টোবর সৌদি আরবে ৫ বছর মেয়াদি নতুন আকামা দেয়া শুরু

আপডেট টাইম : ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫