অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতের অবরোধে বাংলাদেশ-নেপাল বাণিজ্য বন্ধ

ঢাকা: নেপালের বিরুদ্ধে ভারতের অঘোষিত অবরোধে দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ-নেপাল বাণিজ্য।

এ খবর প্রকাশ করেছে নেপাল পোস্ট।

পত্রিকাটি জানায়, নেপাল ট্রানজিট ওয়্যারহাউজ কোম্পানির হিসাব অনুযায়ী ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধায় বিভিন্ন সামগ্রীবোঝাই প্রায় ২০০ ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

ঝাপার কাকারভিটায় কোম্পানির প্রধান যাদব রাজ শিবাকোটি বলেন, ফুলবাড়িতে ভারতীয় কাস্টমসের সম্ভাব্য বাধার কারণে বাংলাদেশি রফতানিকারকরা পণ্য সামগ্রী পাঠাতে আগ্রহী নয়।

আটকরা পড়া কনটেইনারগুলোতে রয়েছে কাঁচামাল, পোশাক, জুস, জ্যাম, ব্যাটারি।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করেন এমন এক নেপালি ব্যবসায়ী দিলীপ তিলিমসিনা বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এসব ট্রাক সীমান্তে আটকেই থাকবে।

কাস্টমসের প্রধান কর্মকর্তা ভীম প্রাসাদ অধিকারী বলেন, নেপাল-বাংলাদেশ বাণিজ্য বন্ধ থাকার কারণে মেচি কাস্টমস অফিস দিনে ১.১ মিলিয়ন রুপি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর মানে হচ্ছে, কাস্টমস অফিস গত দুই সপ্তাহেই ১৫ মিলিয়ন রুপির বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে নেপাল থেকে মুসুরি ডালও বাংলাদেশে আসছে না বলে কাঠামান্ডু পোস্ট জানিয়েছে।

পত্রিকাটি জানায়, বাংলাদেশই নেপালি মুসুরি ডালের বৃহত্তম আমদানিকারক।

গত অর্থবছরে বাংলাদেশে নেপাল ১.০৮ বিলিয়ন রুপির পণ্য আমদানি করেছিল। আর বাংলাদেশ থেকে আমদানি করেছে ২.৭৩ বিলিয়ন রুপির।

নেপালের সংবিধানে ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ সুবিধা দেয়ার দাবিতে বিদেশি জনগোষ্ঠী সীমান্তে বিক্ষোভ করছে- এই অজুহাতে নেপালে পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে ভারত। নেপালিরা এটাকে অঘোষিত অবরোধ হিসেবে অভিহিত করেছে। এই অবরোধের ফলে নেপালের অবস্থা মারাত্মক হয়ে ওঠেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতের অবরোধে বাংলাদেশ-নেপাল বাণিজ্য বন্ধ

আপডেট টাইম : ০২:২০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫