পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজবাড়ীতে বাস খাদে, পুলিশসহ আহত ৩০

রাজবাড়ী: জেলা সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামেএ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুলিশ সদস্য আসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য আসলাম গোয়ালন্দ ঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেসে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৈরভ শিকদার জানান, পুলিশ সদস্য আসলামের মাথায় ও কানে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বাসযাত্রী আ. রশীদ বলেন, ‘রাজবাড়ী থেকে দৌলতদিয়া যাওয়ার জন্য মুরগি ফার্ম থেকে বাসে ওঠেন তিনি। ফেলুর দোকানের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।’

সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজবাড়ীতে বাস খাদে, পুলিশসহ আহত ৩০

আপডেট টাইম : ০৪:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫