অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন সরকারের নীল নকশারই বাস্তবায়ন’

ঢাকা: দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার মাধ্যমে সরকার নিজেদের নীল নকশারই বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড: পিয়াস করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

এমাজউদ্দীন বলেন, ‘আমি ভেবে অবাক হই যারা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত গ্রহন করছে তাদের মধ্যে কি এমন কেউ নেই যারা বলবে এটা হয় কি করে ? বাংলাদেশে এটা হওয়ার তো কথা নয়। ’

দেশের গ্রাম অঞ্চলের শান্তিপূর্ণ ভোটকে বিনষ্ট করার জন্যই সরকার এই নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এমাজউদ্দীন বলেন,দেশের গণতন্ত্র, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা,নিরপত্তাবোধ,এই সরকারের শাসনামলে আমরা হারিয়েছি, আর হারাতে চাই না। তাই সময় এসেছে সরকারের বিরুদ্ধে নতুনভাবে প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার।

বুদ্ধিজীবী অধ্যাপক ড: পিয়াস করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় তিনি স্মূতিচারণ করে বলেন,বাংলাদেশের অনেক ঘটনা লজ্জাস্কর এবং নিন্দনীয় তার মধ্যে অন্যতম হল অধ্যাপক ড: পিয়াস করিমের লাশ শহীদ মিনারে রাখতে না দেয়া।

তিনি বলেন, শহীদ মিনারের মালিকানাধীন এমন হাতে চলে গেছে যেখানে শুধু কিছু চেনা মানুষ যেতে পারছেন। শহীদ মিনারের স্মূতি তো এমনটি হতে পারে না।সেখানে কারোর অবদান দেখা হচ্ছে না দেখা হচ্ছে কেবল অনুসারী।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জে.(অব:) আ স ম হান্নান শাহ,যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ,ব্যারিষ্টার পারভেজ আহমেদ সাবেক কমিশনার ফরিদউদ্দীন আহমেদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন সরকারের নীল নকশারই বাস্তবায়ন’

আপডেট টাইম : ০২:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫