পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঝালকাঠিতে পাঁচ গ্রামে সাপ আতঙ্ক: ভয়ে এলাকা ছাড়ছে অনেকে : ১৫ দিনে মারা গেছে তিনজন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সাপে উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সদর উপজেলার সাচিলাপুর ও দক্ষিণ কিস্তাকাঠি এবং রাজাপুর উপজেলার ইন্দপাশা, উত্তর বাঘরি ও পিংড়ি গ্রামে গত ১৫ দিনে কমপক্ষে ২৫ জনকে সাপে কেটেছে। এর মধ্যে তিনজন মারা গেছে। সাপ আতঙ্কে দিন কাটাছে এই পাঁচ গ্রামের মানুষ। প্রতি রাতে দুই থেকে তিন জনকে সাপে কাটছে। গত সোমবার রাতেও তিন জনকে সাপে কেটেছে। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসার কোন ব্যাবস্থা না থাকায় ঝাড় ফু দিয়ে নামানো হচ্ছে সাপে বিষ। স্থানীয়রা জানিয়েছে, দক্ষিন কিস্তাকঠি গ্রামের রুবেল হোসেন ঢাকায় চাকুরি করতো। ঈদের ছুটিতে বাড়িতে আসে সাপের কামড়ে মারা যায়। এরপরে রিক্সা চালক আলতাফ হোনেসকে সাপে কাটে। এর পরে মারা যায় তিনিও। গত ২ অক্টোবর বিকেলে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১৪) সাপের ছোবলে মারা যায়। গত ১৫ দিনে কমপক্ষে ২৫ জনে সাপে কেটেছে। সাপ আতঙ্কে না ঘুমিয়ে রাত কাটাচ্ছে অনেকে। কেউ আবার রাত হলে অন্য স্থানে চলে যাচ্ছে। স্থানীয় ভাবে বালি পড়া ও গর্ত খুঁচে সাপ বের করার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে গ্রামবাসী। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসার ব্যাবস্থা না থাকায় স্থানীয় ভাবে ঝাড় ফু দিয়েই চলছে সাপে কাটা রোগীদের চিকিৎসা। আর এতে ভাল না হলে বরিশাল নিয়ে দেয়া হয় চিকিৎসা। বরিশাল যেতে যেতে অনেকে বেশী অসুস্থ হয়ে পরে এর মধ্যে মারা যায় কেউ কেউ। সাপে কাটা রোগী পিয়ারা বেগম (৪০) বলেন, আমি ভাত রান্না করছিলাম। চুলায় জ্বালানি কঠ দেয়ার সময় আমাকে সাপে কাটে। পরে গারুলী (ওঝা ) এসে ঝাড় দিয়ে বিষ নামায়। আমরা এখন সাপের আতঙ্কে দিন কাটাচ্ছি। ধানসিঁড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মনির হোসেন বলেন, ঝালকাঠিতে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেয়া ব্যাবস্থা করার পাশাপাশি এলাকার সাপ নিধনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবী করছি। ঝালকাঠির সিভিল সার্জন ডা. আবদুর রহিম বলেন, ‘সাপে কামরের ভ্যাকসিন সদর হাসপাতালে রয়েছে তবে মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় সাপে কাটা রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা। আমাদের এখানে এক জন মেডিসিন বিশেষজ্ঞ দরকার।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঝালকাঠিতে পাঁচ গ্রামে সাপ আতঙ্ক: ভয়ে এলাকা ছাড়ছে অনেকে : ১৫ দিনে মারা গেছে তিনজন

আপডেট টাইম : ০৩:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫