অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ইসলামী ব্যাংক থেকে পুরো বিনিয়োগ তুলে নিচ্ছে দুবাই

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে শতভাগ বিনিয়োগ তুলে নিচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা দুবাই ইসলামিক ব্যাংক।

ইসলামী ব্যাংকের শেয়ার এরই মধ্যে বিভিন্ন কিস্তিতে এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বিক্রি করেছে। অবশিষ্ট এক লাখ শেয়ার ২৯ অক্টোবরের মধ্যে বাজার দামে বেচা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দিয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত এক মাসের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৮ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৩০ টাকা ৮০ পয়সা। আজ এর দাম দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সা।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬ দশমিক ৮২।

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা (অনিয়ন্ত্রিত সুদ ব্যতীত) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ১১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৯৭ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৬১ পয়সা।

২০১৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ২৯৯ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় ৫৯ কোটি ১০ হাজার টাকা ও ইপিএস ৩৭ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৪ পয়সা।

২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ৩৯৬ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা, ইপিএস দুই টাকা ৪৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৯৩ পয়সা।

১৯৮৫ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন দুই হাজার টাকা ও পরিশোধিত মূলধন এক হাজার ৬১০ কোটি টাকা। রিজার্ভ তিন হাজার ৪৮ কোটি ৪৬ লাখ টাকা। মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি; এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৮ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ১৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১৪ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার।

দুবাই ইসলামিক ব্যাংক সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান। ১৯৭৫ সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশটিতে ব্যাংকটির ৬২টি শাখা রয়েছে। ডিআইবি পাকিস্তান লিমিটেডে এ ব্যাংকের শতভাগ মালিকানা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ইসলামী ব্যাংক থেকে পুরো বিনিয়োগ তুলে নিচ্ছে দুবাই

আপডেট টাইম : ০২:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫