অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামায়াত ছাড়ার কথা ষড়যন্ত্রের নতুন কৌশল: কামরুল

ঢাকা: বিএনপি তাদের দীর্ঘদিনের শরিক জামায়াতকে কখনো ছাড়তে পারবে বলে বিশ্বাস করেন না খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি যদি কখনও জামায়াতের সঙ্গ ছাড়ার কথা বলেও, তা আসলে হবে তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল।

শুক্রবার সকালে এক আলোচনাসভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

কামরুল বলেন, পত্রিকায় দেখলাম, জামায়াতের সঙ্গ ছাড়ছে বিএনপি। এ ধরনের কথা শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা শেষ পর্যন্ত জামায়াতকে ত্যাগ করবে। যদি তারা ত্যাগ করেও তা হবে ষড়যন্ত্রের নতুন কৌশল।

বিএনপি এখনও ষড়যন্ত্র করছে অভিযোগ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নিরাপদ নয়। শেখ হাসিনার সকল অর্জন ম্লান করার জন্য বিদেশীদের হত্যা করা হয়েছে। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’ ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আলোচনার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ উত্তরের সভাপতি এ কে এম মজিবর রহমান আলোচনায় অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জামায়াত ছাড়ার কথা ষড়যন্ত্রের নতুন কৌশল: কামরুল

আপডেট টাইম : ০২:৩২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫